প্রনয় বিভ্রাট
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
হৃদয়ের মধ্যখানে
এঁকেছ কার ছবি?
সে কি হারাবেনা কভু?
যদি যাও অনেকদূর, তবুও......
স্মৃতির অবগাহনে,
বিস্মৃতির অবতলে
মন চিরদিন কি তার রবে?
যদি না হয় দেখা কোনদিন
না হয় কথা কখনো
পারবে কি ভুলে যেতে?
দীর্ঘ প্রণয়ের পর:
কিভাবে দেবে প্রেমের বিসর্জন?
মন কেন ফিরে পেতে চায় বারেবারে,
শুধুই তারে....
কতো কষ্ট অবুঝ মনের মাঝে
তবুও কি প্রেম যায় মরে?
কতো কান্না,বিরহ তোমার
কে মুঁছবে আঁখিজল?
সেতো মরে গেছে
হারিয়ে গেছে
তোমার জীবন থেকে
কেন মিছে আশায় কাঁদবে?
কেন মিছে স্বপ্ন বাঁধবে?
হয়তো যাবো চলে বহুদুর
পেছনে পড়ে রবে স্মৃতিজড়ানো
তোমার মায়াবী সুর....।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।