অধরা
- আমিনুর রহমান (তপু রায়হান) - বিরহ কাব্য

নিয়ন আলোতে দেখেছি তোমার স্বপ্ন চোখ
যে চোখে ছিল আমার এতটুকু আশ্রয়
আজ ও চোখ তোমার,কার স্বপ্ন বোনে
এখনো কি চেয়ে থাকো উদাস আনমনে,
একটু অভিমান,মিছে কষ্ট,মুখে আশার বাণী
আজ সবই পর হয়ে গেছে,হারানো দিন
ফিকে হয়ে গেছে মায়াবী সে হাসি
অধরা হয়ে গেছ শুধু তুমিই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।