শুধু তুমিই
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

১.কত গভীর রজনীর নিস্তব্ধতায়
তোমায় খুঁজে পেয়েছিলাম
প্রশান্তির সিগ্ধতায়।

কতো রৌদ্র-ছায়ায়
তোমার জন্য করেছি অপেক্ষা
শুধু একবার দেখার আশায়।

কতবার বলতে চেয়েছি তোমায়
তবুও বলা হয়নি সে কথা
বেঁধেছ তুমি মায়াবী নেশায়।

ভালবাসোনি একটুও আমায়
বিষন্ন প্রহর কাটে আমার
অপ্রত্যাশিত কোন বেদনায়।

২.কেন ভুলে গেছো আজ
পেয়ে কোন উষ্ণ আলিঙ্গন,
এখন আর মুক্তা নামের কেউ
আঁকেনা ললাটে চুম্বন।

আজ সব গেছে থেমে
থামেনি হৃদয়ের হাহাকার
একদিন ভুলে যাবো সব
যেদিন মরন হবে আমার।

শত বেদনা পেয়েও মনে হয়
কবর দিতে এসো শেষসময়
যদি আর না হয় দেখা তবে
ক্ষমা করে দিও আমায়।

কান্না যদি হয় মনের ভাষা
তবে মিটে যাক জীবনের আশা
হারিয়ে ফেলেছি সহসাই
দুই চোখে শুধু আজ অনেক হতাশা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026