বন্ধু তোমার ভালবাসা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

বন্ধু তোমার ভালবাসা
আমিনুর রহমান

বনধু! আজ বসন্তের হিমেল হাওয়ার সন্ধিক্ষনে
লিখছি তোমায়,খুব পড়ছে মনে,
প্রথম অনুভূতি খুশি হয়েছিল যার আগমনে
পারবো কিভাবে ভুলতে তোমায়,কোন সাধনে?

বারবার ভাবতে চেয়েছি তুমি বলে কেউ নেই জীবনে
কিন্তু তুমি মরোনি,রয়ে গেছ আমার হৃদয় স্পন্দনে,
যতবার চায় ভুলে যেতে,স্মৃতির দরজার পেছনে
ততবার পায় ফিরে তোমায় আমার চেতনে।

সবই আজ গেছে থেমে,তবুও আছো নয়নে
আজো মনে পড়ে তোমায়,দিবা-নিশি-শয়নে,কেমন আছো?ভুলে গেছো সব উষ্ণ আলিঙ্গনে?
নাকি আজও পথ চেয়ে থাকো কারোর সন্ধানে।

পারলেনা;নির্দেশটুকু মানতে আমার অনুসরণে চিনলেনা;সবই মিছে করে দিলে অভিমানে,
কতো স্বপ্ন ছিল তোমায় নিয়ে আকুল নয়নে
কেন হারালে?কোন অবচেতনে;আপনজনে।

কত সহজে পর করে দিলে সল্প ব্যাবধানে
আজ কার ফুল তুমি; মালি কার কাননে?
কতো ঝিকমিক তারা জ্বলে বিশাল আসমানে
আমার মনের দু:খগুলো কেউতো না জানে ?

কতদিন দেখিনি তোমায়,একবারও পড়েনা মনে খুশি কি হতে পেরেছো প্রথম প্রেমের অবসানে? কত সহজেই পারলে তুমি ছল করতে ভুবনে
প্রতিটা সময় ভাবে মন বুক ফাটা ক্রন্দনে ।

আমি চির কল্যানকামী তাইতো তোমারি স্মরণে
মনে পড়ে যায় রবো পাশে তোমার জীবন-মরনে
বন্ধু! পড়ে কি মনে নববারতার শুভ দর্শনে
ভালবাসার মাধুরী নিয়ে মিশেছিলে মুগ্ধ নয়নে।

সবাইকে দেখি,নেই তুমি তাই তোমার অন্বেষণে
হয়তো লুকিয়ে আছো স্মৃতির অন্ত:করণে হারাবেনা তুমি,নিরন্তরে রবে অক্ষত মননে
আজও চিত্ত সাড়া দিতে চায় তোমার আহ্বানে।

জানিনা কোন বসন্তের সমীরনে,কোন আকর্ষণে, এত বেশী ভালবেসেছি জানিনা কোন কারনে?
অবারিত ভালবেসেছিলাম,উদাস করা ফাগুনে
কি এমন সুখ পেলে পোড়ায়ে প্রেমের আগুনে?

জানিনা কেন অপবাদ দিল জনসাধারণে?
অধুনা জানবে সবাই,অভ্যস্ত তুমি মন সম্প্রদানে,
কেন ডেকেছিলে জোসনা-নিশির নির্জন বিজনে
দক্ষিণের বাতায়নে আন্দোলিত হয়েছিল মন শিহরনে।

সব অপবাদ ভুলেও চেয়েছি প্রেমের সঞ্চারণে
বিনিময়ে দু:খ ছাড়া পেলাম কি প্রতিদানে?
সত্যিই তুমি অভিনয় করেছ,খেলেছো আচরণে
কোন ছলে জানিনা,চেয়েছি দিতে জীবন বিসর্জনে।

বনধু!আজও কি দিন কাটে তোমার কোন অভিমানে?
যদি ভুল হয় ব্যথা পেয়ো নাকো এই জীবন-রণে লিখতে আজ মন চায়না আর;কোন অপমানে
যা আছে সবই জীবনের খাতায়,মনের সংকলনে।
(লেখার সময়কাল: ৩.৫.১১)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026