রক্তজবা
- আমিনুর রহমান (তপু রায়হান) - মানবতাবাদী

রক্তজবা
আমিনুর রহমান

ঘুমিয়ে আছে রক্তজবা
নিথর দেহ,অসার হয়ে,
ধর্ষিতা হয়েছে সে।

একদল পশুর নগ্ন উল্লাস
পেয়েছে কচি দেহের সুখ
পশুদের এটুকুই প্রয়োজন!

রক্তজবাকে কেউ রক্ষা করেনি
না ইশ্বর,না স্বর্গের দূত
আত্মচিৎকার কেউ শোনেনি।

রক্তজবা এখন চিরঘুমে
না জানি বিচার হয় ধর্ষিতা জেনে
মরেও সুখ পাবেনা সে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।