ভালবাসবো তোমাকেই আবার
- আমিনুর রহমান (তপু রায়হান)
আবার ফিরে আসো,ভালবাসবো তোমাকেই আবার প্রকৃতির আদিম ভালবাসা উপহার দেবো তোমায়
নগ্ন বাহুডোর, গোলাপের সুবাস, একজোড়া ঠোঁটের মিলন।
চেয়েছিলে কামিনী দেহজ ভালবাসায় খেলতে খেলা তখন বুঝিনি,এখন বুঝেছি সব,তাই এসো ফিরে আবার সেই শিমুল তলে একটু জল-আগুনের খেলাতে মাতি।
শিতল ধারায় বহে যমুনার উজান-ভাটির অজানা ঢেউ শিহরিত,কম্পিত তনু-মন,রোমান্সিত তোমার উথাল বুক মন্থনে মিথুন স্বপ্নচোরা হয়তো পথচেয়ে আছে আজও।
অনেক ভালবাসবো,সাঁজাবো তোমাকে তোমার মতন যৌবনসঞ্চার মধু অমৃত পেয়ালা,এসো মন ভরে করি পান ফিরে এসো আরেকবার,ভালবাসবো তোমাকেই আবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।