একচিলতে মায়াবী স্বপ্ন
- আমিনুর রহমান (তপু রায়হান) - মুক্তামালা

একচিলতে মায়াবী স্বপ্ন ছিল এতোকাল
সব হারিয়ে গেছে জীবন শূণ্য করে
ক্লান্ত পথিক দিশেহারা আজ
শুধু শুধু অজানারে খুঁজে ফিরে।

সুখ-স্বপ্ন অধরা;পড়ে আছে বনফুল
ছিন্ন মালা ভেবেছিল শোভা পাবে কারো গলে
কতই না মধুর ছিল সে সময়
লুকিয়ে আসতো যখন কাউকে না বলে।

অশান্ত প্রেমিক মন,তবুও নির্বাক
দুর্ভিক্ষ কবলিত মনে বইছে বেদনার ঢেউ
একপারের তরী ডুবে কোন পারে
মনের ব্যথাগুলো বোঝেনা'ত কেউ।

একচিলতে মায়াবী স্বপ্ন তোমায় দিলাম ছুটি
থেকো অনেক দুরে লুকিয়ে
আবার একদিন এসো ফিরে
যেদিন চলে যাবো তোমাদের পৃথিবী ছেড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026