শীতের কুয়াশার স্নিগ্ধতা
- আমিনুর রহমান (তপু রায়হান) - মুক্তামালা

মেঘবালিকার ধূসর নীলাদ্রী জলশূন্য প্রান্তরে
অবান্তর এক বাউন্ডেলে কবির অপেক্ষাতে
রাত্রিযাপন করবেনা তোমার জন্য,

তোমার জন্য বিরহব্যথা রক্তস্রোতে লিখবেনা
আড়াল করা অশ্রুহীন সজল নয়ন দেখবেনা
বাসবেনা ভাল আর কোনদিন তোমাকে।

রোদেলা আকাশের একমুঠো সোনালি স্বপ্ন
একটুকরো ব্যথাভরা রুক্ষতা মেশা হাসি
মুখরিত আলোর ঝলসানো স্বপ্ন অবেলা।

ঐ চোখ কোন এক রাতপরীর শুধু এখন
খরিদ্দারের অপেক্ষাতে মেলে ধরে যৌবন
একদিনের স্বপ্নপরী কল্পনার রাজরানী সেই!

জীবনের গলিপথে শুধু ঘুরে কেটে যায় নেশার ঘোর
সুতাতে বাঁধা মায়াবী পরশে সাঁজানো রুপালি বাঁধন
নিভে যায় সব আশা,কেটে যায় স্বপ্নময় প্রদীপ ভুবন।

একদিন চেয়েছিলে ঝড়,পেয়েছ জীবনে সুখের সমুদ্র
ভেসে গেছি সমুদ্রের অতলে,অজানা অন্তরীক্ষে
তৃষিত মন হারিয়ে গেছে কবিতার ছন্দহীন শিরোনামে।

চরম প্রেমদাত্রী মল্লিকাকমল কার কাননে ফোঁটে
ঈর্ষালু তটে হারানো পদ্মকাকলী কার পদতলে লুটে
ঘৃনা জড়ানো চোখে ঘৃণিত সেজন,
শীতের কুয়াশার স্নিগ্ধতায় আজও!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।