একদিন
- আমিনুর রহমান (তপু রায়হান) - বিরহের নীলকাব্য

একদিন ঝড় থেমে যাবে
থেমে যাবে সব কোলাহল
নীলিমার নীলে হারিয়ে যাবে সব দু:খ।

একদিন গোঁধুলী রাংগা আবিরে
নীলাদ্রীর ছবি একে যাবে মেঘের ভেলায় মেঘ আর রোদ্দুরের হবে খুঁনসুটি।

একদিন বৃষ্টির জলে ভিজবো
শিহরিত হবে মন
হূদয় ললাটে দেব চুম্বন রাঁধিকার।

একদিন দু:স্বপ্নের কুয়াশা যাবে ছেয়ে
ধুসর পাণ্ডুলিপির সোনালী স্মৃতি
আর একটা জোস্নারাতের নিস্তব্ধতা।

-আমিনুর ১৩.১০.১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।