না বলা কথা
- আমিনুর রহমান (তপু রায়হান) - বিরহের নীলকাব্য

বেদনা-বিধুর বাঁশি বাঁজে
ঐ মধুর লগনে
কতো স্বপ্ন এঁকেছি যতনে
মনে মনে।

কে যেন ডেকে যায় গানে গানে
কে জানে,
কতো মিতালী
তার সনে।

যার জন্য মোর এতো ভালবাসা
এতোটা কাছে আসা,
তবুও কেন সে এতোটা দুরে,
রয়েছে হূদয় জুড়ে,
কেন হূদয়ের কান্না ভাসে।


কোন সে চেনা সুর যায় ভেসে
এ মনের মাঝে,
শুধু বুকে বাঁজে
জানিনা মন খোঁজে কারে,
সে কি আমায় বোঝে?
আমাকে কখনো খোঁজে?
-আমিনুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।