উদাস কবি
- আমিনুর রহমান (তপু রায়হান) - বিরহের নীলকাব্য
মনটা মোর উদাস কবি
নিরালয়,নির্জনে,নির্ভৃতে
আঁকে বসে কার ছবি?
দিগন্তের কোন পরতে হারাতে
কিছু স্মৃতি চাই ফিরে পেতে
তবুও কি পাবো তারে?
যে হূদয় মধ্যখানের খাঁচার পাখি
সতত মনের আকুতি
প্রেমের বকুল ফুলের মালা
মাথার মুকুট রাণী।
আজ মন উদাস কবি
কবিতার ছন্দ অপূর্ণতার বিস্বাদে
কেঁদে মরে সারাক্ষণ
জানিনা কেন বিষন্ন এই মন?
পাবার আশা করে বৃথা কাঁদবার
মর্ম নেই হূদয়ে
নয়নের অনিমেষ ক্রন্দন মুছবোনা
যাকনা হূদয় ভেংগে,যাক জীবন চলে
তবুও পারবোনা যেতে তারে ভুলে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।