বাস্তব জীবন
- আমিনুর রহমান (তপু রায়হান)
জীবনের সব স্বপ্ন যায়না মুছে
জীবনের অনেক আশা
হয়না পূরণ অবশেষে।
জীবনের কিছু সময় কাটে
ভালবেসে
বাকি সময় মনের মাঝে
কারোর স্মৃতি এঁকে।
তবুও...আনন্দ -বেদনার মাঝে
জীবনের পথচলা
অভিজ্ঞতার মাঝেই নতুনকে বরণ করা।
যে প্রদীপ দেয়না আলো
সকাল-সাঁজে,
কি লাভ বলো রেখে সে প্রদীপ
মনের মাঝে?
এভাবেই চলে বহুকাল ধরে
জীবন থেকে জীবনের খেলা।
-আমিনুর
৪.১২.১১
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।