বন্ধু,মনে পড়ে তোমায় (১)
- আমিনুর রহমান (তপু রায়হান) - মুক্তামালা

.বন্ধু,এই চন্দ্র-পূর্ণিমায়
খুব পড়ছে মনে তোমায়
হিমেল হাওয়ায়।

কেন উদাসী এই মন
কার আগমন বারতায়
কেন নিরব ক্ষণ
কোন অজানা পাখির আশায়।

ভাবছো তোমায় লিখছি
মিথ্যে সবতো ছিলো অভিনয়
অপলক চেয়ে দেখছি
কোন শুভ্র জোস্নার মায়ায়,
রাত্রির ছায়ায়।

বন্ধু,মনে কি পড়েনা তোমার
আমি বলে কেউ নেই এখন
মাঝে মাঝে ঘুম ভেংগে যায়
অভিসারে কে যেন ডেকে যায়
নির্ভৃতে -নির্জনতায়।

বন্ধু,কত-শত কোলাহলেও
পিছু ফিরে চায়
হয়তো তুমি চলে গেছ
লুকায়ে রয়েছ স্মৃতির পাতায়
মনেতে কে যেন উঁকি দিয়ে যায়।

একবারও কি পড়েনা মনে
কতো বিরহ তোমার
দেখা না হলে একদিন কোন ক্ষনে
খুব কাঁদতে তুমি
ভাবতে আমায়, কিসের মায়ায়।

বন্ধু,কেন করেছ খেলা
কোন স্বার্থেরর আশায়
আসবে কি মরন বেলা
দেবে স্পর্শের মমতায়
একটু ভালবাসায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026