আমি এবং তুমি
- Nil Roy
আমি চাঁদ হলে
তুমি হবে আমার চাঁদনী,
আমার ছোট-খাটো কোন ভুলে
তুমি হলে না হয় অভিমানী।
আমি অরণ্য হলে
তুমি হবে আমার পাখি,
আমার ভালবাসার মামলায়
তুমি হলে না হয় সাক্ষী।
আমি ঝিনুক হলে
তুমি হবে আমার মুক্তো,
আমার প্রেমের সমুদ্রে
তুমি হলে না হয় নিমজ্জিত।
আমি নদী হলে
তুমি হবে আমার তরী,
আমার স্বপ্নের জগতে
তুমি হলে না হয় পরী।
আমি রঙ হলে
তুমি হবে আমার আলপনা,
আমার মনের আকাশ জুড়ে
তুমি হলে না হয় কল্পনা।
আমি তোমার হলে
তুমি এই জীবনে হবে-তো আমার,
আমার সাজানো বাগানে
তুমি পা ফেলে আনবে-তো বাহার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।