একরাশ বৃষ্টির গান
- আমিনুর রহমান (তপু রায়হান)

হঠাৎ আকাশে কালো মেঘ
ঝুপ ঝুপ করে নামলো বৃষ্টি
অপরুপ বৃষ্টির ছন্দ সিগ্ধতা
হূদয়পটে জাগে মুগ্ধতা।
কিশোরী একা স্নাত বৃষ্টির জলে
বাধাহীন সে ;গেছে লাজ ভুলে
বারবার যে ছবি মনেতে ভাসে
একবার যদি সে কাছে আসে।
একরাশ বৃষ্টি ছুঁয়ে যায় মন
সত্যি অপূর্ব লাগে শিহরণ
বর্ষনবেলা মোর স্বপ্ন চোখে
এসো,বৃষ্টিতে ভেজাবো তোকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।