বন্ধু,মনে পড়ে তোমায় (২)
- আমিনুর রহমান (তপু রায়হান) - মুক্তামালা

বন্ধু,এখন আছো কোথায়?
উৎসুক কি কারো প্রতিক্ষায়?
এখনো কি দিন কাটে তমসায়?
সব ফেলে এসেছি সহসাই
নতুন বাস্তবতায়।।

তোমায় গড়েছে ঐ বিধাতায়
তাই তার কাছে করি অনুনয়
তোমার দুখের দিনের যেন শেষ হয়,
সুখে থাকো,এই কামনায়
সদা প্রার্থনায়।।


অভিনেত্রী তুমি,করেছো অভিনয়
বুঝেছি তোমার অভিপ্রায়,
নিরাসক্ত ,ক্ষত-বিক্ষত হূদয়
কেন বেসেছিলে ভাল এতো নিবিড়তায়
এতো চঞ্চলতায়।।

জানিনা কি কারণে,কিসের নেশায়
বেসেছি ভাল যথার্থতায়,
মিশে গেছ তুমি আমার আত্মায়,
হয়তো ভেংগেছ মন ছলনায়,
তবুও আছো সমগ্রতায়।।
আমিনুর
১১.১৫.১১


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026