বন্ধু,মনে পড়ে তোমায় (৩)
- আমিনুর রহমান (তপু রায়হান) - মুক্তামালা

বন্ধু,মনে পড়ে কি পড়ে সেই দিনগুলো?
না কি মান করেছো? ভুলতে কি পেরেছ?
মনের গভীর থেকে
নাকি এখনো মনে পড়ে আমায়?

বন্ধু,কতদিন দেখিনি তোমায়
তোমার একফোঁটা হাসি জন্য
কতো হাসির বিসর্জন দিয়ে
হারিয়ে যেতে চেয়েছি তোমায় নিয়ে
কেন পারলেনা ? হারাতে চেয়েছিলে কেন?
তোমার সতিত্ব বিসর্জন দিতে...

যদি বন্ধু থাকতে পাশে,কি এমন দোষ হতো তাতে
সর্বনিকৃষ্ট কাঁতারে দাঁড়াতে হতোনা তোমার
জানতাম তোমাকে নিয়ে স্বপ্ন দেখা অন্যায়
তবু কেন মন চায়নি মানতে
হয়তো মেনে নিয়েছি মিথ্যে অপবাদটুকু
ফিরে এসেছি আবার প্রেমহীনে।

ভাবি, এতো অল্পক্ষণে
কিভাবে বেঁধেছিলে এতো গভীর মায়ায়
কি প্রয়োজন ছিল তেমার?
দু'চোখে স্বপ্ন, হূদয়ে আশা দেবার।
চন্দ্র-সুরুযের মতো সত্য আর পাবোনা তোমায়
কোন চরিত্রহীনারর প্রয়োজন নেই আমার
পাগলের মতো ভালবেসেছি
তাইতো ভুলতে পারিনি তোমায়।

বন্ধু,অনেক বদলে গেছ তুমি
ভাবছো তোমায় বলছি এমন ভেবোনা
আমি এখন আর নেই তোমার
আজকের তুমিতো আমার সেই প্রিয়া নও;
আমি ছাড়া কাটতোনা এতটুকু সময়।

বন্ধু,আজ অনেক অচেনা তুমি
তবুও কিছু কিছু যেন ঠিক চেনা
মুখোশটাতো প্রকাশ করেছো
কেন সেই চেহারা বদলে ফেলোনা?
জানি তুমি তা কখনো পারবেনা
তুমিও যে খুব ভালবাসতে আমায়।

এতো বেশী ভালবেসেছিলাম তোমায়
যখন নির্জন-নিস্তবদ্ধতায় থাকি
সবচেয়ে বেশী মনে পড়ে তখন
সেই স্মৃতিগুলো পিছু ডাকে আমায়
কিছু অনুভুতি, কিছু কথা
খুব বেশী মনে হয়।

সেই কণ্ঠবাণী শুনতে ইচ্ছে হয়
ভুলিনি আজো তোমার স্বপ্নময় অশ্রুআখির
ঘুম কি আসে ঝড়ো-বর্যার হিমেল নিশীথে?
কতো আবেগ,কতো ভালবাসা
সব হয়তো একদিন ছিলনা মিছে দুরাশা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026