যদি তুমি থাকতে পাশে
- আমিনুর রহমান (তপু রায়হান)

যদি তুমি থাকতে পাশে
এই জোনাকি রাতে,
হূদয়স্পর্শী হাওয়াতে।

যদি তুমি থাকতে পাশে
নীলাকাশের চাঁদ হয়ে
সিগ্ধ সোনালী জোস্নাতে।

যদি তুমি থাকতে পাশে
আমার চোখের সামনে
সমগ্র বাস্তবতাতে।

যদি তুমি থাকতে পাশে
আমার সাধ্যর মাঝে,
স্বপ্ন -কল্পনাতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।