বন্ধু,মনে পড়ে তোমায় (৪)
- আমিনুর রহমান (তপু রায়হান) - মুক্তামালা
মুক্তামালা,স্বপ্ন এঁকে দিয়ে গেছ সরে,অনেক দুরে
যাওনি এতটুকু স্বপ্ন পূরণ করে
মনে কি পড়ে কোন স্পর্শের আদরে;
মৃদু আলিংগন
কামনা স্পর্শ পারিনি আজো ভুলতে।
পূর্ব অভিজ্ঞতার দরুন হয়তো
পড়বেনা মনে তোমার
কতো মাঝি ভিড়েছে তোমার কুলে;
পার করেছ তুমি সহাস্যমুখে,নির্ভয়ে
হয়তো তুমি চেয়েছিলে সমুদ্রের ঝড়।
বুঝতে পারিনি তোমার কামনার ভাষা,
তাইতো তোমার মেটেনি পিপাশা
একটা মোহে তোমার এতো অভিনয়?
যদি চাইতে,সব কিছুই পেতে তুমি
আমিতো অক্ষম নয় তোমাকে দেবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।