বধুরুপ ভালবাসা
- আমিনুর রহমান (তপু রায়হান) - মুক্তামালা
যদি তুমি বধু হতে
থাকতে আমার পাশে
কেন এতো আপন করেছিলে?
কেন এতো ভালবেসেছিলে?
ভুলতো কি পেরেছ এতো সহজে?
ভুলতে পারিনি তোমার প্রথম স্পর্শ
কতো রংগীন স্বপ্ন ছিলো একটা স্পর্শে
পেরেছ সব ছিন্ন করতে?
কেন পোড়া ক্ষতটা দিলেনা মুছে
কেন স্বপ্ন থেকে যাওনি হারিয়ে?
জানি সাধ্য নেই তোমার
সাধ্য আছে শুধু দেহব্যবসার
শুধু মন-সম্প্রদানের লেনদেন
কলংকের জীবন নিয়ে তুমি
কিভাবে বুঝবে সুন্দর মনটাকে?
যদিও আজ কেউ আছে জীবনে তোমার
তবুও তুমি আমার কল্পনার বধু,
যে বধুর চোখে জ্বল নামতো আমাকে না দেখে
কোনো অভিমানে কাটতো সময় তাঁর
একটা মায়াবী নীড়ের স্বপ্ন এঁকে।
শতকষ্টের বিনিময়ে যে বধু
চাইতো আমার হাসিমুখ
যে বধুর ভালবাসা পাগল করেছিল আমায়
ভুলতে পারিনি আজও তাঁকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।