নষ্টনীড়
- আমিনুর রহমান (তপু রায়হান) - ময়না পাখি
কতো গভীর রাত,একাকী বসে থাকি
দু'চোখে ঘুম কেন আসেনা?
ফুলের সৌরভতো আছে আগের মতো
কেন তুমি আসোনা?
জানি অপেক্ষার প্রহর,কোনদিন ঘুচবেনা
জানি,তুমি কখনো সুখের স্বপ্ন সাঁজাবেনা,
কেন স্বপ্নগুলো এভাবে,এলোমেলো হলো,
খুব ভালবেসেছি তাই,ভুলটা আমারি ছিলো।
সব স্বপ্নগুলো হারিয়ে গেছে
হয়তো কোন কালো মেঘের মাঝে
সুখ-পাখিটা অন্য আকাশে
ডানামেলে উড়ে সকাল-সাঁজে।
তোমায় ভেবে আজ,কবি হতে ইচ্ছে করে
স্বাধ জাগে অনেকদুরে হারিয়ে যেতে,
অভিমানে নষ্টনীড়ের কষ্ট আমার মনে
তবুও ইচ্ছে করে অনেক শাস্তি পেতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।