অভাবে স্বভাব নষ্ট
- শরিফুল ইসলাম

অভাবে স্বভাব নষ্ট ,পেটের জ্বালা বড় কষ্ট,
দু’হাত পেতে দু’টি পয়সা অনাহারী তুষ্ট।
জায়গা জমি নেইতো তাহার জননী ভিক্ষারিন,
দু’মুঠো ভাত একবেলা জোটে দু’বেলা উপবাসী।
জন্মের পরে দেখিনি বাবা হয়েছে পরবাসী,
সমাজে মাকে ধিক্কার দেয় বলে সর্বনাশী।
ক্ষুধার জ্বালাই হৃদয় কালা স্বস্তি পায়না মুখে,
একটি পয়সা দেয়না কেহ আঘাত মিলে বুকে।
সকাল দুপুর ছুটে চলে একমুঠো কেউ দিলে
পেটটি ভরে পাইলে খেতে একটু শান্তি মিলে।
পেটের ক্ষুধা বাড়ে যখন ছুটে সাহেবের কাছে,
একটি পয়সা চাইলে পরে গলা ধরে ঠাসে।
মা জননীর জ্বর এসেছে, শুয়ে আছে ঘরে,
একটু খাবার নাদিলে মা অনাহারে মরে।
এইনা ভেবে করল চুরি বড় সাহেবের রুটি
পড়ল ধরা বাধল হাত চুল দিল কাটি।
এই জগতে সাহেব বাবুতে করে বড় চুরি
গরীবের ধন লুটে খায় আরো করে বাড়ী।
পেটের দায়ে করলে চুরি,হাত পা বেধে মারী,
সাহেব বাবু মাফ পেয়ে যায় বললে একবার সরি।
১৩৷০৮৷২০১৬ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026