সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।।
- শরিফুল ইসলাম

কেঁদেছিল আকাশ, ফুঁপিয়ে ছিল বাতাস
বৃষ্টিতে নয়, ঝড়ে নয়- এ অনুভূতি ছিল
শোকের প্রকাশ
বেদনার আকাশ।।
প্রকৃতি কেঁদেছিল; মানুষ কাঁদতে পারেনি
ঘাতকের উদ্ধত সঙ্গিন তাদের কাঁদতে দেয়নি।
ঝরেছে বৃষ্টিধারা
নেমেছে রৌদ্রখরা।।
ভয়ার্ত বাংলার প্রতিটি ঘর থেকে এসেছিল চাপা দীর্ঘশ্বাস
কী নিষ্ঠুর, কী ভয়াল, কী ভয়ঙ্কর- সেই কলঙ্কময় রাত
রক্তের কালিতে
এসেছে মনেতে।।
বাংলার জনপদের ধূলিকণা ভুলতে পারেনি
যা এখনও ভুলতে চায়নি, ভুলতে পারবে না
সেই রক্তের কথা
সেই হারানো ব্যাথা।।
স্বাধীন বাংলার ইতিহাসের সবচেয়ে অশ্রুভেজা, কলঙ্কময় রাত
যে রাতে স্ত্রী-সন্তানসহ সপরিবারে নিহত হয়েছিলেন
স্বাধীন বাংলার স্থপতি,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।।
১৪৷১২৷২০১৬গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।