এ দেশ কার ?
- শরিফুল ইসলাম

ওরা শত শত বাঙালী ,গর্বিত সন্তান বাংলার
রক্তে রাঙিয়েছে বঙ্গ তল,বানিয়েছে মাঠ রমনার।
বায়ান্নর ভাষা থেকে একাত্তরে এনেছে মাতৃভূমি
মাটি মায়ের মর্যাদা করেছ হানী রক্ষা করনি তুমি?
বাংলার সেই ভাটিয়ালি বাউল গজল কীর্তন
বানিয়েছ আর্তনাদে কেঁদে ওঠা চাপা গর্জন।
কাব্যে একেছিলো বাংলার রূপ কাজী নজরুল
তোমরা করেছ সেই মার্চের কালো রাতের তুল।
এ বঙ্গ রতনে মাতৃটানে ফিরেছিল মধু মাইকেল
তোমরা নির্যাতন করেছ শুরু ,বুকে ধরে রাইফেল।
একাত্তরে স্বাধীন হয়েছে আমার স্বদেশ ভূমি
তবে কেন অনাহারে ফুটপাতে মানুষের আহাজারি।
ওরা ধ্বংশ করেছিল ঘাতক শত্রু হায়ানার দল
কোথা থেকে এলো জঙ্গি ত্রাশ অপশক্তির বল।
রক্তের বন্যায় একেছিল বঙ্গে সবুজের বুকে লাল
এ রক্তের বন্যা বয়ে চলিবে কি চিরকাল?
স্বাধীনতা এনেছিল ঐ একাত্ত্বরের বীর
এরা কারা? স্বাধীনতা হরে নিচ্ছে ভায়ের শির।
এ দেশ কার?মানুষে আবয়বে চালায় তান্ডব পশুর
মানুষ তো আর মানুষ নেই হয়েছে অষুর।
তবে কি আর ভেসে আসবেনা স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার
ন্যায়-নীতির উজ্জল প্রদীপ কি আর জ্বলবে অগ্নীশিখার?
০৪৷০৮৷২০১৬ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026