তুই কাছে এসে
- Nil Roy

তুই কাছে এসে
একটু মিষ্টি হেসে,
আমাকে এমন এক আপন স্বপ্ন দেখালি
যে এখন আমার মন,
না পারে জাগতে
না পারে ঘুমাতে
শুধু চায় তোকেই ভালবাসতে,
তোর মায়াবি চাহনি দিয়ে
আমার দুচোখ রাঙিয়ে
আমাকে এমন এক আদরের চাঁদরে জড়ালি
যে এখন আমার মন
না পারে একা থাকতে
না পারে নীরব হতে
শুধু চায় তোকেই কাছে পেতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।