রক্তজবা
- আমিনুর রহমান (তপু রায়হান)
বিলের ধারের পাটক্ষেত ,
গরু-বাছুর ছেড়ে বসে আছে জবা
পাতার ছাওনীতে ঘেরা ছোট্ট কুঁড়েঘরে;
গোঁধুলীর রক্তিম আভা শেষ হয়নি তখনো।
হঠাৎ কোথেকে এলো এক ক্ষুধার্ত হায়েনা
চেপে ধরে মুখ; ছিঁড়ে ফেলে জবার কুঁড়ি;
আর্তনাদ কেউ শোনেনি আসমানের কেউ
অত:পর পড়ে আছে রক্তজবার নিথর দেহ।
এই কি শেষ ,এখনো হয়নি শুরু কাহিনীর
পরদিন পত্রিকায় এলো জবার রসালো খবর
নি:স্পাপ মুখখানি কাম জোগায় দেহে তাঁদের
হায়েনার ছবিটা শুধু গোপন রয়ে যায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।