পারাপার
- শরিফুল ইসলাম

দিনের শেষে সূর্যাস্ত হলে পরে হাসে সন্ধ্যাতারা
আমায় ডেকে বলে তখন হও কেন দিশেহারা।
জীবন চলার পথে তুমি কেন করো আহাজারি
শত বাধা ছীন্ন করে উচু শিরে দিতে হবে পাড়ি।।

ঐ দরিয়ার মাঝে ছেড়া পাল তুলে পথ চলি যখন
দেখি পাহাড়ের মত ঢেউ শুনি উতলা গোঙানি গর্জন।
মুখে তাহার ভাসিছে কত উছলিয়ে পড়া শুভ্র ফেনা
নাই চোখে ঘুম অন্তরে তার বাজে অসহ্য বেদনা।।

নিরব মনে গোধূলি লগনে ফিরে আসি ঘরের পানে
আধারের ঘোনঘটায় সন্ধ্যা ঘন্টা এসে বিঁধে কানে।
স্থান কালের সীমানা পেরিয়ে বিষন্নতাই আমি যখন
পারাপারে যাত্রী ,তখন হবে না বিদায় সম্ভাষণ।


ভেসে যাব বন্যার স্রতধারার সীমাহীন সুদূরে
হবো শত বাধার সম্মুখিন ঐ পারাপারে।
বুক ভরা আশা নিয়ে আমার হৃদয় মন
শতবাধা ছিন্ন করে হবেই অতিক্রম।
১৪৷০৮৷২০১৬ গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026