জলপদ্মের নৌকা
- Nil Roy

দ্বিপ্রহরে ঘাটের ধারে একটি জলপদ্মের নৌকা বাঁধা থাকলে
তুমি আর আমি ভেসে বেড়াতাম নির্জন এই পুষ্করিণীর জলে,
বেখেয়ালে তোমার হাতে থাকতো আমার হাত
কথোপকথনের ভীড়ে কখন যে দিন শেষে হয়ে যেত রাত,
তার কোন হিসাবই থাকতনা।

এই নিরিবিলি পরিবেশে শুধু তুমি আর আমি
বলতে পারো তোমার কাছে ভালবাসা না বিশ্বাস দামি,
তোমার চোখের কোনে অংশুমালীরা বাসা করেছে
আর ওই দূর আকাশে কে যানো রংধনুর ছবি এঁকেছে,
সত্যি সবকিছু যেন মনে হয় ভাবনা।

মাঝে মাঝে পানকৌরি-গুলো তাদের ইচ্ছেমতো ডুব দিয়ে যাচ্ছে
আর এই স্থির পুষ্করিণীর জল অস্থির রুপ নিচ্ছে,
কেন কে জানে, মনে হচ্ছে সারা দুনিয়াতে শুধু তুমি আর আমি জীবিত আছি
সব অতীতকে ভুলে গিয়ে আমরা যেন নতুন কোন স্বপ্ন দেখছি,
তবে সে স্বপ্নের কথা মুখে বলা যায়না।

নাম না জানা কোন পুষ্পের সুরভির বৃষ্টি যেন আমাদের ভিজিয়ে দিচ্ছে
চারিদিকের প্রকৃতির অপরুপ সৌন্দর্য আমাদের প্রেম দেখে ঈর্ষা করছে,
শুধু তুমি ওই ভাবে আমার দিকে তাকিয়ে থেকোনা
তবে যে আমি তোমাকে না ছুঁয়ে থাকতে পারবনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026