স্বর্গ অন্তঃপুর
- Khokon Reza (খোকন রেজা)
কোনটা পুণ্য কোনটা যে পাপ, হুর না শঙ্খচূড়
ভাবতে ভাবতে যায় যে বেলা গড়িয়ে বহুদূর।
রচেন যিনি গড়েন যিনি কন্ঠে তোলেন সুর
নরককুন্ড শিখায় সে সুর বাঁজবে শোকাতুর?
তোমার আমার অবুঝ হিয়া সংশয়ে দুর দুর?
স্বর্গ হলো তোমার আমার মাঝের অন্তঃপুর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।