কে তোকে এতোটা ভালোবাসে যতটা আমি বাসি
- Nil Roy

তুই আসিস আমার হৃদয়ে যখন আমি হৃত্স্পন্দন অনুভব করি
তোর মনের গলিতে আমি প্রতিদিন যাতায়াত করি,
বাতাসের মতো বয়ে যাস তুই আমি বালির মতো উড়ি
কে তোকে এতোটা ভালোবাসবে যতটা আমি বাসতে পারি।

আমার মনের জেলখানায় তোকে বন্দি করে রেখেছি
মনের যা যা কথা বলা বাকি ছিলো তা তোকে বলে দিয়েছি,
আমি তোর দু'চোখের মাঝে জীবিত আছি ,
তুই কি তা জানিস না
তুই কি এতটাই অজ্ঞাত ,
আমি লুকিয়ে লুকিয়ে তোর চোখের ভাষা পড়ি
কে তোকে এতোটা ভালোবাসবে যতটা আমি বাসতে পারি।

যখন তুই আমার কাছে আসিস আমার স্বপ্নগুলো উন্মাদ হয়ে যায়
যখন তোর হাত আমার হাতে রাখিস তখন আমার ইচ্ছেগুলো ভ্রমণে বেড়ায়,
তোর কথা ভেবে আমার রাতের ঘুম হারায়,
তুই কি তা বুঝিস না
তুই কি এতটাই উদাসী,
যেদিন আমি তোকে দেখি না তোর কাছাকাছি যাওয়ার জন্য অবুঝ হয়ে ঘুরি
কে তোকে এতোটা ভালোবাসবে যতটা আমি বাসতে পারি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026