জানিস
- Nil Roy

জানিস,
পূর্ণিমার চাঁদ আমায় আর ধরা দেয়না,
জানিস,
সূর্যের কিরণ আমাকে আর স্পর্শ করেনা,
জানিস,
রাতের স্বপ্নরা দু'চোখে আর হানা দেয়না,
জানিস,
ইচ্ছেগুলো আর ডানামেলে ওড়েনা,
জানিস,
এখন আমি সুখের মাঝে দুঃখ খুঁজি আগে,
জানিস,
হাজার সাঁঝবাতির মাঝে আমার আঁধার ভালো লাগে,
জানিস,
ভালবাসার মাঝে আমি নিজের মৃত্যুর প্রতিচ্ছায়া দেখি
জানিস,
নিজের মনের খাতাতে আমি বাদল দিনের ছবি আঁকি,
জানিস,
আমার না বলা সব কথগুলো মেঘের ভেলায় ভাসিয়ে দিয়েছি,
জানিস,
মরা নদীর চরে আমি একা বসে জোয়ার খুঁজেছি,
জানিস,
কুয়াসার ভোরে আমি মন খুলে কেঁদেছি
জানিস,
সাগরের বালিতে আমি নিজের গল্প লিখেছি,
জানিস,
এখন আমি কাউকে মনের কথা বলিনা,
জানিস,
আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারিনা,
জানিস,
এবছর দোল উৎসবে আমি নিজেই নিজেকে রঙ মাখিয়েছি,
জানিস,
এবছর বিজয়া দশমীতে আমি নিজের ভালবাসাকে বিসর্জন দিয়েছি,
জানিস,
আমার আপন লোকেরা আমায় পর করেছে
জানিস,
আমি যাকে ভালবাসি সে অন্যকে মন দিয়েছে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026