সুপ্রভাত -ছড়া
- Khokon Reza (খোকন রেজা)
ঘুম ঘুমা ঘুম রাত্রি শেষে
হাসছে সূর্য পূব আকাশে।
ফুটলো রে ঐ ঊষার আলো
নতুন দিনের রং ছড়ালো।
আঁধারে ঘেরা সব ঘরগুলো
নব আলোকের দোর খোলো।
নতুন আরেক সুযোগ এলো
দিনটা করো আরো ধারালো।
কাজে'তে লাগাও আজ'টাকে
সাজাতে প্রশস্ত আগামী'কে।
অগোছালো আর এলোমেলো
অতীত দিনের গ্লানিকে ভোলো।
ফুটলো নতুন প্রভাতী আলো
দিনটা সবার কাটুক ভালো।
চিত্তে তোমার দৃঢ়তা ঢালো
আগামী হোক আরো জাঁকালো ।
সূর্য আড়ং-এর আলোকপাত
সব্বাইকে জানাই সুপ্রভাত ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।