বধুতুল্য বন্ধু
- আমিনুর রহমান (তপু রায়হান) - মুক্তামালা
বন্ধু,দুরে সরে গিয়েছি
মুক্তি দিয়েছি তোমাকে
হয়তো তবুও মনে পড়ে।
সেই পরিচিত বাঁশঝাড়,শিমুল গাছ
পাগল করা জোস্নাভরা বিলের ধার
পরিচিত সেই চিরচেনা গান,
খুব দোলা দেয় প্রাণে।
পথের মাঝে থেমে যায়
কে যেন পিছু ডাকে
আজো কা কেউ আছে
আমার পথ পানে চেয়ে?
বিদায় বলেছি জীবন থেকে
তবুও রয়ে গেছে প্রতিটি পরতে
এতো স্পর্শের মাঝেও আছে কি সে
কোন মায়াবী আদরের অপেক্ষাতে।
হয়তো নেই,আছে অন্য টানর
কোন অভিমানে,আত্ম-অহংকারে
নিজেকে বিলিয়ে দিয়েছে
অদম্য মাদকতায়।
বিদায় দিয়েছি অর্থলোলুপ কামিনীকে
বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত মন,
তবুও ভালবেসেছি আমার সেই
বধুতুল্য বন্ধুকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।