চিরসাথী
- আমিনুর রহমান (তপু রায়হান) - মুক্তামালা

বন্ধুরে,কার মায়াতে হারালে মন-প্রান
আজ মনেতে তোমার কিসের অভিমান?
যার তরে রবে চিরদিন পাশে প্রতিশ্রুতি ছিলো
কি এমন হলো,কেন সে হারিয়ে গেল?

রোদ্রদুপুরের সন্ধিকালে হারিয়ে এক পাখি
আজও তারে হয়যে মনে,স্বপ্নে তারে দেখি
বন্ধু,পেরেছ নেশার ঘোরে কামিনীর মতো চলতে
পেরেছ কি প্রথম প্রেমের অপূর্ণতাকে ভুলতে?

ভেবেছ সে হারিয়ে গেছে কোন দুরের পথে
ভুল ভেবেছ আজও সে,আছে তোমার সাথে,
যার হাসিতে ফুটতো ফুল,আজ সে অচেনা
যে ছিল চিরগোপন,সেই হলো চিরচেনা।

কখনো পারবে কি অতীত ভুলে যেতে, পারবে কি দু:খ বিনে চিরসুখী হতে? দেহ তোমান দেয়যে সাড়া,নতুন আশা বাঁধে,
মমনট তোমার কার প্রতিক্ষায় ?- নিরবেতে কাঁদে।

নির্জন-নিস্তবদ্ধতার মূহুর্তে কার কথা মনে জাগে
নিস্তব্ধ রাত্রির উদাসক্ষনে কে দোলা দেয় আগে?
আছে দেহ পিঞ্জরের দেয়ালের মাঝখানে
মনপাখিটায় বসত করে,রাখ কেন খুব যতনে?

তোমার আমার মনপাখিটা হারিয়ে যাবে বহুদুরে
যেদিন তুমি আমি কেউ রবোনা,থাকবো মাটির ঘরে
কখনো চাইনি আমি বন্ধু তোমার দেহের অধিকার ,
বন্ধু ছিলাম,বন্ধু আছি,বন্ধু থাকবো জীবনভর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026