"ভালবাসার জিজ্ঞাসা"
- আমিনুর রহমান (তপু রায়হান)

-আমাকে ভাল লাগে তোর?
-অনেক ভাল লাগে।
-ভালবাসিস?
-মনে হয়না। ভাল লাগলে কি ভালবাসতে হয়?
-জানিনা আমি।
শুধু জানি তুই আমার পৃথিবী।
আচানক বুকে চিনচিনে ব্যাথা।
একটু জড়িয়ে ধরবি? বুকটা মরুভূমি হয়ে গেছে।

কি এমন প্রনয়? পিটুইটারির খেলা, না
হরমোনের প্রভাব?
অল্প বয়সের দোষ ?তবে বুড়োদাদু ও প্রেমে পড়ে কেন?

একটু আদর করবি আমাকে ছুঁয়ে?
ছুঁয়ে দেখলে পাপ হয় যদি?
ইভকে ছুঁয়ে দেখায় আদমের পাপ হয়নি কেন তবে?

তোমাকে ভালবাসা যদি হয় নিষিদ্ধ অনুভুতি
সহস্র জনম তোমাকেই শুধু ভালবাসবো
দণ্ডিত হবো,মাথা পেতে নেবো অপরাধের দণ্ড
ভালবাসবোই শতবার ,তোমাকেই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026