প্রেম মন্দির
- Nil Roy

যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই না বলা অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।

সখী আমায় তুমি কেন রেখে গেলে
এই আঁধার রাতে নীরব তারাদের মেলাতে,
আমি যে এখন অবুঝ হয়ে মেতে থাকি
হৃদয়ভাঙ্গার খেলাতে।

সখী তুমি যদি পাখি হতে
তবে তোমায় যত্নকরে রাখতাম আমার এই হৃদপিঁজরে,
সখী তুমি যদি পুষ্প হতে
তবে তোমায় সাজিয়ে রাখতাম আমার এই মনের ঘরে।

সখী তুমি যদি চাঁদ হয়ে ভেসে থাকতে
ওই দূর আকাশে,
তবে আমি রোজ রাতে জানলা হতে তাকিয়ে থাকতাম তোমার দিকে
একটু লাজুক হেসে।

যেদিন থেকে সখী তোমাকে দেখেছি
গাঁয়ের ওই রাধা কৃষ্ণের প্রেম মন্দিরে,
সেদিন থেকেই না বলা অনেক কথা বাসা বেঁধেছে
আমার এই অন্তরের ভিতরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।