হয়তো তোর প্রেমে পরে গেছি
- Nil Roy
রাত হয়েছে তবে দু'চোখের ঘুম আজ ঘরছাড়া
মনের আকাশে রামধনু উঠেছে তবে তা আজ রঙহারা ,
বারবার মনে হয় আমি হয়তো তোর প্রেমে পরে গেছি।
স্বপ্নের আরশিতে তোর নানা ছবি এক এক করে ভেসে ওঠে
রোজ প্রাতঃভ্রমন সেরে ঘরে ফেরার পথে জানিস তোকে দেখি কাশফুলের মাঠে,
বারবার মনে হয় আমি হয়তো তোর প্রেমে পরে গেছি।
দিনের শুরু হোক বা রাতের শেষে
সবকিছুতেই জানিস তুই আছিস মিশে,
এসব মিথ্যে ভেবে আমি সবসময় হারিয়ে থাকি অজানা কোন এক ভয়কে মেখে,
পারলে তুই একবার এসে বলে যাবি এসব সবই সত্যি আমার হাতে হাত রেখে।
হঠাৎ অজান্তেই আমার মনের কোঠরে জানিস বুনো শালিকগুলো বাসা করেছে
তবে আমার অনুরাগের কথা শুনে তারা জানিস সেই বাসা ছেড়ে চলে গিয়েছে,
সমস্ত ব্যস্ততাকে ফেলে পারলে একবার তুই আমার মনের কোঠরে আসিস
দেখে, শুনে, অনুভব করে তারপরই নয় আমাকে একটু ভালবাসিস,
এসব মিথ্যে ভেবে আমি সবসময় হারিয়ে থাকি অজানা কোন এক ভয়কে মেখে,
পারলে তুই একবার এসে বলে যাবি এসব সবই সত্যি আমার হাতে হাত রেখে।
এতো আলোর মাঝেও তুই সব সময় কেন অন্ধকারকে খুঁজিস
সাতরঙকে পরিত্যাগ করে তুই কেন শুধু কালিমা মাখিস,
একবারতো আমায় বিশ্বাস করে বল যে তোকে অনিচ্ছায় থাকতে হয় এই আঁধারে
তবেই তো আমি চন্দ্র হয়ে আমার চন্দ্রপ্রভা ছড়িয়ে দেবো তোর শরীরে,
এসব মিথ্যে ভেবে আমি সবসময় হারিয়ে থাকি অজানা কোন এক ভয়কে মেখে,
পারলে তুই একবার এসে বলে যাবি এসব সবই সত্যি আমার হাতে হাত রেখে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।