আমি চিরকাল শুধু তোমারই থাকতে চাই
- Nil Roy
সকালে বিকালে
প্রেমের জালে
শুধু তোমাকই আমি বন্দী বানাই,
শ্রাবণ মাসে
বৃষ্টির শেষে
ভিজে মাটির গন্ধে শুধু তোমারই ছোঁয়া পাই,
তুমি আসবে ভেবেই
সন্ধ্যাবেলায় ঘরের দুয়ার প্রদীপের আলোয় সাজাই,
একটা সত্যি কথা বলবো প্রিয়,
আমি চিরকাল শুধু তোমারই থাকতে চাই।
আমার ভালবাসার আবীর মেখে
তুমি থাকো রোজ নতুন সাজে এঁকে,
তুমি কি জানো তোমার সুন্দর মুখখানি
দেখি আমি নিরালায় বসে থেকে,
ভালবাসি বলেই,
সে কথা চন্দ্র, সূর্য, নক্ষত্র সকলকে চিৎকার করে জানাই,
একটা সত্যি কথা বলবো প্রিয়,
আমি চিরকাল শুধু তোমারই থাকতে চাই।
আমার সোহাগের সাগরে
তুমি থাকো নীল জল হয়ে,
যত বিপদই আসুক না কেন
তুমি থাকবে তো এমন ভাবেই রয়ে,
তোমার সাথেই,
আমি আমার ভাবনাগুলোকে ভাসাই।
একটা সত্যি কথা বলবো প্রিয়,
আমি চিরকাল শুধু তোমারই থাকতে চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।