তুমি কি বলতে পারবে
- Nil Roy
তুমি কি বলতে পারবে,
প্রজাপতি কেন রঙিন প্রসূন খোঁজে ?
প্রভাতের গগন কেন নীল বর্ণে সাজে ?
তুমি কি বলতে পারবে,
নদী কেন সাড়া দেয় সাগরের ডাকে ?
চাতক পাখি কেন বর্ষার প্রতীক্ষায় থাকে ?
তুমি কি বলতে পারবে,
ময়ুর কেন ময়ূরীর সঙ্গে নাচে ?
নীহার কেন জমে থাকে সবুজ পাতার মাঝে ?
তুমি কি বলতে পারবে,
যামিনী কেন উষসীর পর আসে ?
শীতাংশু কেন নিরালায় ভাসে ?
তুমি কি বলতে পারবে,
আমি কেন তোমার মননে মরি ?
সবকিছু মেনে কেন তোমার কাছে হারি ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।