শুভসকাল
- Khokon Reza (খোকন রেজা)

আঁধার ছাপিয়ে রক্তিম রবি
কিরণ যে ছড়াল সমান্তরাল
অভিবাদনের সম্ভাষণে
সকলেরে জানাই শুভসকাল ।

ভালো থেকো মাঠে ভেড়া চরানো
বংশী বাদক রাখাল
ভালো থেকো সজন সজনীরা সব
প্রীতির বাঁধনে চিরকাল ।

ভালো থেকো জল বায়ু নির্মল
উচ্ছ্বাসে ভরা হরিণের পাল
ভালো থেকো বন ভালো থেকো মন
ভালো থেকো আকাশ পাতাল ।

ভালো থেকো জীব জন্তু মানুষ
অনাময় অনাদি কাল
জলে গৃহে বনে আকাশে বাতাসে
মাছ গাছ পাখি আনন্দে উত্তাল ।

ভালোবেসো যুগলেরা একে অপরে
অম্তহীন প্রীতিময় অনন্তকাল
দ্বিধাহীন মধুময় প্রেমে যেন ভেসে যায়
যত ভুলভাল যত জঞ্জাল।।

ভালো থেকো দিন ভালো বেজো বীণ
রাগিণীর সুর কিষাণের হাল
ভালো থেকো বঁধুয়া ভালো থেকো মধুপে
মঙ্গলদীপ জ্বলা সন্ধ্যা সকাল ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026