তোমাকে ছাড়া বাঁচবো কি করে অনিন্দিতা
- Nil Roy

তোমাকে ছাড়া বাঁচবো কি করে অনিন্দিতা,
কত ভালোবেসেছিলাম,
কত স্বপ্ন দেখেছিলাম,
তবে কেন রেখে গেলে আমার জন্য এই শূন্যতা।
তোমাকে ছাড়া বাঁচবো কি করে অনিন্দিতা ।

তোমাকে কত আদরেই না রাখতাম,
তোমার চোখের তারা হয়ে থাকতাম,
তাও সেসব ভুলে,
তুমি চলে গেলে আমায় ফেলে,
এতটা কি করে বদলে গেলে তুমি ?
একবার তো বলে যাও অনিন্দিতা,
কত ভালোবেসেছিলাম,
কত স্বপ্ন দেখেছিলাম,
তবে কেন রেখে গেলে আমার জন্য এই শূন্যতা।

তোমাকে চেয়েছিলাম আমার হৃদকুঠীরে,
তোমার ছবি এঁকেছিলাম স্বপ্নের ঘোরে,
তাও কি করে,
তুমি চলে গেলে আমার থেকে দূরে,
আমাকে নি:স্ব করে কি পেলে তুমি ?
একবার তো বলে যাও অনিন্দিতা,
কত ভালোবেসেছিলাম,
কত স্বপ্ন দেখেছিলাম,
তবে কেন রেখে গেলে আমার জন্য এই শূন্যতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।