আমার মত তোমাকে
- Nil Roy
আমার মত তোমাকে কে এত ভালো-বাসবে,
আমার মত তোমাকে কে এত যত্নে-রাখবে।
আমি মনের খাতাতে
দু'চোখের পাতাতে
শুধু তোমারই ছবি আঁকি,
তুমি মনের খেয়ালে
আমার আড়ালে
কখনো দেবে না তো ফাঁকি।
আমার মত তোমাকে কে এত ভালো-বাসবে,
আমার মত তোমাকে কে এত যত্নে-রাখবে।
স্বপ্নের ভেলায়
ভাসিয়ে তোমায়
আমি একা কি করে যাই বলো,
তুমি না থাকলে পাশে
আমার মনের আকাশে
আঁধার যে মুছে দেবে সব আলো।
আমি মনের খাতাতে
দু'চোখের পাতাতে
শুধু তোমারই ছবি আঁকি,
তুমি মনের খেয়ালে
আমার আড়ালে
কখনো দেবে না তো ফাঁকি।
আমার মত তোমাকে কে এত ভালো-বাসবে,
আমার মত তোমাকে কে এত যত্নে-রাখবে।
দূরে ওই নীলিমায়
উড়িয়ে তোমায়
আমি চেয়ে থাকি অবাক দৃষ্টিতে,
তুমি বৃষ্টি হয়ে
আমাকে ভিজিয়ে
নিয়ে যাবে তোমার সাজানো জগতে।
আমি মনের খাতাতে
দু'চোখের পাতাতে
শুধু তোমারই ছবি আঁকি,
তুমি মনের খেয়ালে
আমার আড়ালে
কখনো দেবে না তো ফাঁকি।
আমার মত তোমাকে কে এত ভালো-বাসবে,
আমার মত তোমাকে কে এত যত্নে-রাখবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।