প্রেমিক মন
- আমিনুর রহমান (তপু রায়হান)
শুধু একটি পরিনয়
তাতে মিশে ছিল কত মায়া
কতো মূহুর্ত মধুময়
তুমিই বন্ধু সেই প্রিয়জন
যে ছিল আমার প্রাণের চেয়েও আপন।
মনে পড়ে সেদিনের কথা
সেদিন জোস্না ছিল আকাশের বুকে
ছিল জোস্নামাখা আলো
ছিল তোমার আমার ছায়া
মনে পড়ে কান্না বিজড়িত কথাগুলো।
সব ভুলেও ভুলতে পারিনি
সে রাতের সেই উষ্ণ আলিংগন
যতো বেশী ভালবাসা ছিল
সবটুক দিয়েছি উজাড় করে তোমায়
বিনিময়ে পেয়েছি সিক্ত ছোঁয়া কিছুক্ষণ।
বন্ধু এখনো মনে পড়ে
যেদিন দৃঢ়ভাবে রেখেছিলে বুকে ধরে
ছেড়ে চলে গেছ বহুদুরে
হারিয়ে গেছে মায়াবী সোনালী ক্ষন
আজো বন্ধু তোমার জন্য ব্যথিত প্রেমিক মন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।