চেনা-অচেনা
- আমিনুর রহমান (তপু রায়হান)

তোমায় অপবাদ দেবার ভাষা জানা নেই আমার
তবুও এতটুকু জানি-
তোমায় জীবনের চেয়েও বেশী ভালবেসেছি।

তোমার হূদয়ের ভাষা যেটুকু বুঝেছি আমি
হয়তোবা ছিল ভুল,তবুও
তোমাকে আমি অনেক আপন বলে জেনেছি।

আমার জীবনে তুমি আজ, হয়ে গেছ দু'জন
এক তুমি আমার চেনা,অন্য তোমার অচেনা ভুবন
এক তুমি রয়ে গেছ মনে,সে ছবি পারিনি মুছতে
সে আছে সমালোচক হয়ে,আমার যন্ত্রণা দেখতে।

জীবনে যতবার কেঁদেছি, সবচেয়ে বেশীই কেঁদেছি
শুধু তোমার জন্য,ঘৃণা করি যতটুকু তোমায়
ভালবাসি তার চেয়েও বেশী,তবুও মন বলে
সুখে থেকো,যদিও সুখের বদলে আমি দু:খ পেয়েছি।

তপু ১৮-৩-১২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026