বিদায়ী বন্ধুরা
- আমিনুর রহমান (তপু রায়হান)
সময়ের সাথে সাথে আজ
এসেছে বিদায়ের পালা
ফুলে ফুলে গেঁথেছি তাই
বিদায়ের বরন মালা।
তোমরা যাবে নবদিগন্তের
বন্ধুর পথ দিতে পাড়ি
সময় হলে চলে যাবে
আমাদের কেও ছাড়ি।
তোমাদের চোখেও দেখেছি
বিদায়ের অশ্রুমালা
সেই সে অশ্রু মোর হূদয়ে
দিয়েছে অধিক জ্বালা।
তোমাদের তরে সোনালী দিবস
রহে প্রতিক্ষায়
ভবিষ্যত তব সুন্দর হোক
সদা থাকি এই কামনায়।
(প্রকাশিত " দ্রুতি" কলেজ ম্যাগাজিনে,
৬০ পৃষ্টা,
৪৫ তম বর্ষ,১ আগষ্ট ২০১১ )।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।