শরৎ মানে
- আমিনুর রহমান (তপু রায়হান)
শরৎ মানে নীল আকাশে
রংধনুর এক মেলা,
শরৎ মানে এই হূদয়ে
ভালবাসার খেলা।
শরৎ মানে অসীম সাগর
মনজুড়ানো গান,
শরৎ মানে ঢেউ যমুনার
উথাল করা প্রান।
শরৎ মানে শিশিরভেজা
মিষ্টি সকালবেলা,
শরৎ মানে সৃষ্টি-সুখের
রুপ-মাধুরীর খেলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।