তুইও কি আমায় ভালোবাসিস
- Nil Roy
মাঝে মাঝেই শিউলি ফুলের গন্ধ পাই
ইচ্ছে করে তোর শহরে ঘুরতে যাই,
আমি দেখেছি তোকে স্বপ্নে গাঁয়ের শিউলি বাগানে
তুই ছাড়া আমি মন হারা তা তোর মন জানে,
পারলে একবার চুপটি করে, আমার কাছে এসে
বলে যাবি তুই শুধু আমার, অল্প একটু ভালবেসে।
দিন কিংবা রাতের অন্ধকারে, তোকে মুড়িয়ে রাখি আমার আদরের চাদরে
অনুরাগ অনুভব করতে চাইলে, কিছুক্ষণ বসে থাকবি আমার মনের মাদুরে,
আমি দেখেছি তোকে স্বপ্নে গাঁয়ের শিউলি বাগানে
তুই ছাড়া আমি মন হারা তা তোর মন জানে,
পারলে একবার চুপটি করে, আমার কাছে এসে
বলে যাবি তুই শুধু আমার, অল্প একটু ভালবেসে।
বৃষ্টিভেজা রাতে প্রেমের কালি দিয়ে লিখে আসি আমার নাম, তোর কোমল দুই হাতে
তোর আর আমার প্রণয়ের চিত্র জ্যোৎস্নার দর্পণে ভাসলে, কার কি আসা যায় তাতে,
আমি দেখেছি তোকে স্বপ্নে গাঁয়ের শিউলি বাগানে
তুই ছাড়া আমি মন-হারা তা তোর মন জানে,
পারলে একবার চুপটি করে, আমার কাছে এসে
বলে যাবি তুই শুধু আমার, অল্প একটু ভালবেসে।
মাঝে মাঝেই শিউলি ফুলের গন্ধ পাই
ইচ্ছে করে তোর শহরে ঘুরতে যাই,
আমি দেখেছি তোকে স্বপ্নে গাঁয়ের শিউলি বাগানে
তুই ছাড়া আমি মন-হারা তা তোর মন জানে,
পারলে একবার চুপটি করে, আমার কাছে এসে
বলে যাবি তুই শুধু আমার, অল্প একটু ভালবেসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।