উন্মাদ তোর জন্যরে
- Nil Roy

উন্মাদ তোর জন্যরে উন্মাদ এ মন॥
মুখে বলি ভালবাসিনা মন বলে ভালবাসি ॥
তোকে হারিয়ে আজ বুঝেছি তুই আমার জীবন
উন্মাদ তোর জন্যরে উন্মাদ এ মন॥

তোকে ভেবে মনের আশমানে কেন মেঘ জমে
তোকে ভেবে কেন দু'চোখে অশ্রু নামে
রাতে যখন ঘুম ভেঙে যায় এই মন কেন তোকে কাছে চায়
অনবরত কেন তুই স্পর্শ করে যাস আমার এ মন
উন্মাদ তোর জন্যরে উন্মাদ এ মন ॥

তোকে ভেবে মনের প্রবাহে কেন প্লাবন আসে
তোকে ভেবে কেন দুচোখে বিষণ্ণতা ভাসে
একা যখন আমি বসে থাকি তোর ছবিই কেন শুধু আঁকি
প্রত্যহ কেন তোকে ভেবে আমার এই হৃদয় ক্ষরণ
উন্মাদ তোর জন্যরে উন্মাদ এ মন ॥

মুখে বলি ভালবাসিনা মন বলে ভালবাসি ॥
তোকে হারিয়ে আজ বুঝেছি তুই আমার জীবন
উন্মাদ তোর জন্যরে উন্মাদ এ মন॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026