বিচিত্র মানুষের মন
- আবু জাফর বিশ্বাস
হাতে লনঠন
চলে ঢন ঢন
আগুন গন গন
ঘন্টা ঢং ঢং
রংধনু সাত রং
বর্ষার কোলা ব্যাং
ডাকে ঘ্যানর ঘ্যাং
রশি টান টান
ভেঙে খান খান
নদীতে ডাকে বান
নৌকার দাড়ি টান
দক্ষিণা সমিরণ
মধু করে আহরণ
চারিদিকে ঘনবন
নদীর ধারে কাশবন
মনে জাগে শিহরণ
ত্রিভুজ তিন কোণ
বিচিত্র মানুষের মন
--------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।