বিহানের কল্পনা
- Nil Roy

তুই কোথায় ?
আমি তোকে রোজ খুঁজি আমার মনখারাপের বিকালে,
তুই কি করে ?
নিজের মতো স্বপ্ন বুনিস আমার অন্তরালে,
তুই কেন ?
থাকিস নিজের খামখেয়ালে,

আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে,

সেদিন বিহানে তুই হঠাৎ এসেছিলিস,
লুকিয়ে কত গল্প করেছিলিস,
আমায় ছুঁয়ে বলেছিলিস,

তুই আমাকে পছন্দ করিস তবে ভালোবাসিস না।

〔 কবিতায় ব্যবহিত "বিহান" শব্দের অর্থ "ভোর" 〕


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।